বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছতে গিয়ে নিজেরাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:৪৭:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ মার্চ ২০২২
- / ১৭০৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছতে গিয়ে নিজেরাই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, ক্ষমতায় থাকাকালীন নিজেদের ব্যর্থতা আড়াল করতেই সরকারের মেগা প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছে বিএনপি। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজধানীর শাহবাগ পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে হাসুমনি’র পাঠশালা আয়োজিত ‘জয় বাংলা আর্ট ক্যাম্প’ ও ‘পিতার ভাবনায় সোনার বাংলা’ শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।
দেশ আজ উন্নয়ন ও অর্জনে বিশ্বের বিস্ময়, এটাই এখন অনেকের গাত্রদাহ বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ মেগা প্রকল্প নিয়ে বিএনপি নেতাদের অভিযোগের জবাব দেন।

























