পাস হওয়া নির্বাচন কমিশন আইন বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জানুয়ারী ২০২২
- / ১৭১৩ বার পড়া হয়েছে
পাস হওয়া নির্বাচন কমিশন আইন বিলে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ফলে এখন আইন অনুযায়ী সার্চ কমিটি গঠনের পথ সুগম হলো।
সরকার এখন আনুষ্ঠানিক ভাবে নতুন আইনটির গেজেট প্রকাশ করবে। এর পরই সার্চ কমিটির ঘোষণাও গেজেট আকার প্রকাশ করা হবে। প্রস্তাবিত বিলের বিধি অনুযায়ী, যোগ্যতাসম্পন্ন ব্যক্তির নাম সুপারিশের জন্য ছয় সদস্যের সার্চ কমিটি গঠনের বিধানের প্রস্তাব করা হয়েছে। সার্চ কমিটি বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের কাছে এ বিষয়ে নামের সুপারিশ আহ্বান করবেন। সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদ অনুযায়ী গত রোববার জাতীয় সংসদে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ পাশের জন্য উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয় বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২।






















