পাওনা টাকা আদায় করতে গিয়ে ব্যবসায়ী খুনের ঘটনায় ৩ জন গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:১১:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৬২২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের রাজনগরে পাওনা টাকা আদায় করতে গিয়ে ব্যবসায়ী খুনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শ্রীমঙ্গল শহরের সেন্ট্রাল রোডের ব্যবসায়ী লক্ষণ পাল প্রতি সপ্তাহের মতো শুক্রবার রাজনগর উপজেলার বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে পাওনা টাকা আদায় করতে যান। ১২ মার্চ রাতে বিকাশ ভট্ট নামের এক ব্যবসায়ী সর্বশেষ তাকে মৌলভীবাজারগামী সিএনজি অটোরিক্সায় তুলে দেন। পরের রাতে আরেক সিএনজি চালক পার্শ্বিপাড়া এলাকায় রাজনগর-কর্ণিগ্রাম সড়কের পাশে লক্ষণপালের মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এদিকে, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার উপর হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে পুলিশ অভিযান চালিয়ে যার যার বাড়ী থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, জীবননগর উপজেলার কাঁটাপোল গ্রামের তবিবর রহমান মন্ডল, জয়নাল হোসেন, শাহানুর রহমান ও নয়ন হোসেন।

























