পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ থেকে আটক ২২ নেতাকর্মীর ১০ জন কারাগারে
- আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২
- / ১৭২২ বার পড়া হয়েছে
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পটুয়াখালীতে গেল ৫ মার্চ বিএনপির বিক্ষোভ মিছিলে যুবলীগ, ছাত্রলীগের ইটপাটকেল নিক্ষেপ পাল্টাপাল্টি ধাওয়া ও পুলিশের উপর হামলার মামলায় দুমকি উপজেলা বিএনপি’র আহবায়ক মো. খলিলুর রহমানসহ ১০ আসামীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সকালে পটুয়াখালীর চিফ জুডিশিয়াল মেজিষ্ট্রেট আদালতে মামলার ২২ জন আসামী হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে বিচারক ১০ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণের আদেশ দেন। দুমকি থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।মামলার ৩ নম্বর আসামী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলামকে ৬ মার্চ রাতে পুলিশ গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করে। আজ ওই মামলার ২৬ জন আসামীর মধ্যে ২২ জন জামিনের আবেদন করলেও ১০ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।



























