নেতৃত্ব সংকট থাকায় ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপে যায়নি বিএনপি : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:১৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১৭২৬ বার পড়া হয়েছে
নেতৃত্ব সংকটে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপে বিএনপি অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে ১৪ দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি। জনগণের কষ্ট লাঘবে কম দামে পণ্য কিনতে আরও এক কোটি লোককে বিশেষ কার্ড দেওয়া হবে বলে জানান তিনি।
দীর্ঘ ৩ বছরের বেশি সময় পর কেন্দ্রীয় ১৪ দলের সাথে বৈঠকে বসেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে গণবভনে এ বৈঠকে শরীকদের সাথে কর্মকৌশল ঠিক করার পাশপাশি উঠে আসে সাম্প্রতিক বিভিন্ন ইস্যু।
নির্বাচন কমিশন গঠনে বিএনপির অংশ না নেওয়ার সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, নেতৃত্ব সংকটের কারণে তারা সংলাপে অংশ নেয়নি।
বৈঠকে দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বিষয়টিও উঠে আসে। প্রধানমন্ত্রী বলেন, রমজানে দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে কাজ করছে সরকার। আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ার প্রভাব পড়েছে।
দেশের মানুষের জীবন মান উন্নয়নে বর্তমান সরকার তৎপর রয়েছে বলেও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



























