নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মৃত্যু, থানার ভূমিকা নিয়ে ক্ষোভ
- আপডেট সময় : ০৬:৪৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের বন্দরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত জোবায়ের নামে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বন্দর থানা ঘেরাও ও মামলা নিতে না চাওয়ায় এক সাব-ইন্সপেক্টরকে অপসারণের দাবি জানান সাধারণ মানুষ। এসময় হত্যাকারিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।
ঘটনার বর্ণনায় এলাকাবাসী জানান, গত ৩ জুন রাত কাজ শেষে বাসায় ফেরার পথে এনায়েতনগর ভাঙ্গা ব্রিজের ঢালে তিন ছিনতাইকারী জোবায়ের নামে এক ব্যক্তির পথরোধ করে ছিনতাইয়ের চেষ্টা করে। এতে বাধা দিলে ধস্তাধস্তির এক পর্যায়ে জোবায়েরকে ছুরিকাঘাত করে তার মোবাইল ও টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। পরে আশেপাশে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খানপুর ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে তার মৃত্যু হয়। বিকেলে নিহতের মরদেহ এলাকায় পৌঁছালে স্বজন ও এলাকাবাসি মরদেহ নিয়ে বন্দর থানা ঘেরাও করে বিক্ষোভ করে।

























