০৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

দেশের বিশেষ দিবসগুলো যারা পালন করেন না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নন : কাদের

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
  • / ১৭৪১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ এর এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। পরে, জায়গাটির নামকরণ করা হয় মুজিবনগর। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে। এদিকে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয়গুলো নিয়ে বিতর্ক করা সমীচীন নয়। এদিকে, মেহেরপুরের মুজিব নগরে এ উপলক্ষ্যে আয়োজন করা হয়েছে নানা অনুষ্ঠান।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে দলের সভাপতি ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা।

এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

পরে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।

পরে, গণমাধ্যমকে ওবায়দুল কাদের বলেন, ইতিহাসের মীমাংসিত বিষয়গুলো নিয়ে বিতর্ক করা সমীচীন নয়।

এদিকে, দিবসটি উপলক্ষে মেহেরপুরের মুজিবনরগর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনসহ আওয়ামী লীগের নেতারা।

আগামীতে দিবসটি রাষ্ট্রিয়ভাবে পালনের আশা করেন মুক্তিযোদ্ধা মন্ত্রী আ,ক,ম মোজাম্মেল হক।

তিনি আরো বলেন, মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটিকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এক হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দেশের বিশেষ দিবসগুলো যারা পালন করেন না, তারা সত্যিকারের মুক্তিযোদ্ধা নন : কাদের

আপডেট সময় : ০৭:৩৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২