দেশে করোনায় ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১৫ জন
- আপডেট সময় : ০৭:৫৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / ১৬৬০ বার পড়া হয়েছে
দেশে করোনায় বেড়েই চলছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৪ হাজার ৫০৩ জনে। একই সময়ে রেকর্ড সর্বোচ্চ ৮ হাজার ৮২২ জনের করোনা শনাক্ত হলো। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জন।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ৫৫০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা আট লাখ ১৬ হাজার ২৫০ জন। সুস্থতার হার ৮৯ শতাংশ। ২৪ ঘন্টায় মৃতের মধ্যে পুরুষ ৭২ ও নারী ৪৩ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার দ্রুত বাড়ছে। তিনি জানান করোনা শনাক্তের হার প্রায় ২৫ শতাংশ, যা খুবই ঝুঁকিপূর্ণ।






















