দুর্নীতির করালগ্রাসে নিমজ্জিত সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ : মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৪৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ এপ্রিল ২০২২
- / ১৬৫৯ বার পড়া হয়েছে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দুর্নীতির কড়ালগ্রাসে নিমজ্জিত সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তিনি বলেন, জার্মান রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়। তাকে উদ্বৃত করে কেউ কিছু বলেননি।
সকালে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ছাত্রদলের নতুন কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশে গণতন্ত্র ধ্বংস করেছে সরকার, এটাই তাদের ভয়ঙ্কর অপরাধ। রাজধানীর নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের মধ্য দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দেশে আসলে কোনো সরকার নেই। এ সহিসংসতায় পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেন মির্জা ফখরুল।

























