তত্ত্বাবধায়ক সরকার আর বিএনপির বেআইনি কার্মকান্ডের ইতিহাস এক : আইনমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২
- / ১৭২৪ বার পড়া হয়েছে
তত্ত্বাবধায়ক সরকার আর বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস একই বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মাঠে আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপিকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, জনগণ কোনোদিন ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে না। সেজন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন সম্মেলনে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। বিশেষ বক্তা ছিলেন আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল।


























