ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র একটি প্রতিনিধি দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র একটি প্রতিনিধি দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আজ এ বৈঠক হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। বৈঠকে– নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, সরকারের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসায় বিদেশে যাওয়ার সুযোগ না দেয়া, বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, গুম-খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

























