টিপুসহ জোড়া খুনের হত্যাকারি গ্রেফতারে চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০৬:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ জোড়া খুন রাজনৈতিক হত্যাকাণ্ড কি না এ বিষয়ে এখনই মন্তব্য করা ঠিক হবে না বলে মনে করেন স্বরাষ্ট্রমন্তী আসাদুজ্জামান খান কামাল।
সকালে স্বাধীনতা দিবস উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন এঘটনায় বেশকিছু আলামত ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে। হত্যাকারিকে শনাক্ত ও গ্রেফতারে আইনশৃংখলা বাহিনীর চেষ্টা অব্যাহত আছে বলেও জানান স্বরাষ্ট্রমন্তী। পুলিশের আইজি ডক্টর বেনজির আহমেদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামসহ বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
























