টাকায় স্যালাইন কিনে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
- আপডেট সময় : ০২:৪৫:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রবিবার (২৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পরিদর্শনে এসে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, অপারেশন থিয়েটার, ফার্মেসী ও রান্নাঘর ঘুরে দেখে রোগীদের সাথে কথা বলে অসন্তোষ প্রকাশ করেন তিনি। মজুত থাকা সত্তে¡ও রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনতে বলায় এক নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। ওই সময়ে ওই রোগীকে বাইরে থেকে স্যালাইন কেনার টাকা ফেরত দেন মন্ত্রী।
টানা এক ঘন্টা পরিদর্শন শেষে তত্ত¡াবধায়কের কার্যালয়ে গিয়ে অনুপস্থিত চিকিৎকদের মোবাইল নম্বরে কল করে ব্যাখ্যা চান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

পরে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, হাসপাতাল পরিদর্শনে গিয়ে অনিয়ম পাওয়া গেছে। এখানে স্যালাইন মজুত থাকার পরেও রোগীকে দেওয়া হচ্ছিলো না। এছাড়া একজন চিকিৎসককে অনুপস্থিত পাওয়া গেছে। এসব বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপকক্ষকে সতর্ক করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, তৃণমূল পর্যায়ের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহন করেছেন। খুব শীঘ্রই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যাসহ সুযোগ সুবিধা বাড়ানো হবে।
এদিকে নওগাঁ-০৫ (সদর) আসনের সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থ্যাপনা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: আঃ মঃ আখতারুজ্জামান, সিভিল সার্জন ডা: মো. আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




















