টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা
- আপডেট সময় : ১২:২৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে পৃথক অভিযানে মোট ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গেলো রাতে গাজীপুরের টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুনা বেগমের বাসার সামনে অভিযান চালাতে যায় মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এ সময় ১০ থেকে ১২ জনের একটি দল অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় ডিবি দক্ষিণ বিভাগের সহকারী কমিশনার আছাবুর রহমানের টিমের দুই সদস্য গুরুতর আহত হন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ আত্মরক্ষার্থে ৪ রাউন্ড ফাঁকা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থল থেকে ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, টঙ্গী পশ্চিম থানার হাজী মাজার বস্তি এলাকায় পৃথক অভিযানে আরও ২১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে আটক করেছে পুলিশ।
পুলিশ বলছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।























