টঙ্গীতে বাবা-ছেলের লাশ উদ্ধার, বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৪৯:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / ১৮১৯ বার পড়া হয়েছে
গাজীপুরের টঙ্গীর বনমালা এলাকায় একটি বাড়ি থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার লাশ ভোরে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলেকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা মো. সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া প্রবাসী ছিলেন। বছরখানেক আগে তার স্ত্রী অসুস্থ হয়ে মারা যান। এরপর থেকে বাড়িতে দুই ছেলেকে নিয়েই তিনি বসবাস করতেন। টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, তাদের নিজ ঘর থেকে ছোট ছেলে এবং রেললাইন থেকে তার পিতার লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ বা এটি হত্যা নাকি অন্য কিছু সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়া তার বড় ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও প্রক্রিয়াধীন রয়েছে।



























