গণতন্ত্র হরণের মাধ্যমে একুশের চেতনা ভূ-লন্ঠিত করেছে আওয়ামী লীগ সরকার : ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৫:২১ অপরাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৯৯ বার পড়া হয়েছে
সাধারণ মানুষের বাক স্বাধীনতা ও গণতন্ত্র হরণের মাধ্যমে আওয়ামী সরকার একুশের চেতনা ভুলন্ঠিত করেছে বলে অভিযোগ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্যদিকে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধ ও বাঙালির চেতনাকে ধ্বংস করেছে বিএনপি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসে তারা এসব কথা বলেন।
অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল শ্রদ্ধা জানাতে আসা সব শ্রেনি-পেশার মানুষের উপচে পড়া ভিড়।
রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলোর ছিল সরব উপস্থিতি। শ্রদ্ধা জানাবার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে, বিএনপি মহাসচিবের অভিযোগের জবাব দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।






















