খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওটি বিভাগে অগ্নিকাণ্ড
- আপডেট সময় : ০১:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬
- / ১৬৯৮ বার পড়া হয়েছে
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি অপারেশন থিয়েটার ওটি বিভাগে আজ সকাল ছয়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় একজন ফায়ার সার্ভিস কর্মী আহত হয়েছেন।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ মাসুদ সরকার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণের সময় একজন ফায়ার সার্ভিস সদস্য আহত হন। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ইমারজেন্সি ওটির দায়িত্বে থাকা সহকারী অধ্যাপক ডা. দিলীপ কুমার জানান, সকাল ছয়টার পরপরই আগুন লাগে। এ সময় ওটিতে থাকা দুইজন নার্স ও একজন চিকিৎসক প্রাণ বাঁচাতে জানালা দিয়ে লাফ দেন। আহত তিনজন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তবে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, ইমারজেন্সি ওটি বিভাগে ১৫টি শয্যার বিপরীতে তখন রোগী ভর্তি ছিলেন। আগুন লাগার পরপরই রোগীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।



























