হযরত খান জাহান আলী (রহ.) মাজারের পুকুরে কুমিরের হামলায় এক শিশু নিহত
- আপডেট সময় : ১২:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬
- / ১৯০২ বার পড়া হয়েছে
বাগেরহাট সদর উপজেলার ঐতিহাসিক হযরত খান জাহান আলী (রহ.) মাজারের পুকুরে কুমিরের হামলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর আজ ভোরে আট বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত ফাতেমা গতকাল রাত প্রায় ৮টা ২০ মিনিটে তার মানসিক ভারসাম্যহীন মায়ের সঙ্গে মাজার পুকুরের মহিলা ঘাটে গোসল করছিল।এ সময় একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। ঘটনাস্থলে সাংবাদিকদের বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, শিশুটির মা, যিনি মানসিকভাবে অসুস্থ বলে জানা গেছে, মেয়েকে নিয়ে গোসল করতে পানিতে নেমেছিলেন। তখন পুকুরে থাকা কুমিরটি আট বছর বয়সী শিশুটির ওপর হামলা চালিয়ে তাকে টেনে নিয়ে যায়। মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম জানান, কুমিরের হামলার পর স্থানীয় যুবকেরা পানিতে নেমে তল্লাশী করে। পরে শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে ব্যাপক অভিযান শুরু করা হয়। আজ ভোর ৪টা ৪৫ মিনিটে উদ্ধারকারীরা ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়।



























