করোনায় সারাদেশে আরো ৬০ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
করোনায় আবারো বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ৬০ জন মারা গেছেন। এ নিয়ে এ সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ হাজার ২৮২ জনে।
এই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ৯৫৬ জন। আক্রান্তের সংখ্যা মোট বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ৩৭ হাজার ২৪৭ জনে। শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ। বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি ও বেসরকারি ৫১২টি ল্যাবরেটরিতে ২৩ হাজার ৯৬৭টি নমুনা সংগ্রহ ও ২৩ হাজার ৮০৭টি নমুনা পরীক্ষা করা হয়।























