১১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৪৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এমপিওভুক্ত শিক্ষকদের নতুন পে-স্কেলে বেতন দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে শিগগিরই ঘোষণা দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘বিশ্ববিদ্যালয় দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

৩২ হাজার নিয়োগের জটিলতা শেষ

শিক্ষামন্ত্রী বলেন, ২০১৭ সালে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হয়েছিল। দীর্ঘদিন মামলা চলায় প্রায় ৩২ হাজার নিয়োগ আটকে ছিল।

এ ছাড়া প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগ নিয়েও মামলা ছিল। বর্তমানে এসব মামলা নিষ্পত্তি হয়েছে। এখন নিয়োগ প্রক্রিয়া চলছে।

কুয়েটে নতুন বিষয় চালুর পরামর্শ

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় কুয়েটে নতুন বিষয় চালুর পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী। এআই, ন্যানোটেকনোলজি ও রোবোটিক্সের মতো আধুনিক বিষয় অন্তর্ভুক্তির ওপর গুরুত্ব দেন তিনি।

‘ক্রস বর্ডার এডুকেশন’ নিয়ে কাজ

শিক্ষামন্ত্রী বলেন, সরকার ‘ক্রস বর্ডার এডুকেশন’ নিয়ে কাজ করছে। এটি চালু হলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। একই সঙ্গে দেশে জ্ঞান ও মেধাস্বত্ব আমদানির সুযোগ তৈরি হবে।

তিনি বলেন, শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন যথেষ্ট নয়। শিক্ষার গুণগত মান বাড়াতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকারকে আরও গুরুত্ব দিতে হবে।

কুয়েটের বিশ্ববিদ্যালয় দিবস

কুয়েটের অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এমপিওভুক্ত শিক্ষকরাও পাবেন নতুন পে-স্কেল: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬