করোনায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:৩৩:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এটা চার মাসের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২৬ মে ১৭ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪১৪ জনে।
একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৯৮০ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৫১ জনে। আগের দিন করোনায় ২৫ জন মারা যান এবং ৮১৮ জন আক্রান্ত হন।বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮২০টি ল্যাবরেটরিতে ২১ হাজার ৭৭৫টি নমুনা সংগ্রহ ও ২২ হাজার ২২১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৬ লাখ ১৯ হাজার ১৫০টি। এতে শনাক্ত হয়েছেন ৯৮০ জন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নমুনা পরীক্ষার তুলনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক চার এক শতাংশ। মৃত্যুহার ১ দশমিক সাত সাত শতাংশ।


























