ভৈরবে আসামিদের হাজতে প্রেরণের জের ধরে সংঘর্ষে আহত ১
খাইরুল ইসলাম সবুজ, ভৈরব
- আপডেট সময় : ০৬:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
- / ১৫১৮ বার পড়া হয়েছে
ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে ২ জনের মৃত্যুর ঘটনায় আসামিদের জেল হাজতে প্রেরণকে কেন্দ্র করে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বিকাল ৪ টায় স্থানীয় কালিকাপ্রসাদ ইউনিয়নের মিরারচর ও আকবর নগর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, গত ২৭ জুলাই ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উপর মিরারচর ও আকবর নগর বাজারের নাম করণ নিয়ে সংঘর্ষে ২ জন নিহত হয়। এঘটনায় আসামিরা আজ আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে ৩৮ জনকে জেল হাজতে প্রেরণ করে বিজ্ঞ আদালত। জেল হাজতে প্রেরণ করায় ক্ষুব্ধ হয়ে আজ বিকাল ৪টায় পুনরায় এ দুইদল গ্রামেবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১০ জন আহত হয়েছে। এসময় বাজারের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ও ৩টি বসত ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।





















