করোনার বিধিনিষেধ আরো দুই সপ্তাহ বাড়িয়েছে সরকার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৭০৬ বার পড়া হয়েছে
করোনার উর্ধ্বগতি ঠেকাতে ঘোষিত বিধিনিষেধ আরো দুই সপ্তাহ বাড়িয়েছে সরকার। ২১ ফেব্রুয়ারী পর্যন্ত এই বিধিনিষেধ মেনে চলতে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এসময় সরকার ঘোষিত সব সিদ্ধান্ত মেনে চলতে হবে। এদিকে, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের পূর্বনির্ধারিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেয়া হবে। স্বাস্থ্যবিধি মেনে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে আজ শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।



























