কমিশন নিয়ে কথা বলার নৈতিক অধিকার নেই বিএনপির : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৬৮৪ বার পড়া হয়েছে
স্বাধীনতার ৫০ বছরে কেউ নির্বাচন কমিশন গঠন আইন করেনি। এ নিয়ে বিএনপির মত রাজনৈতিক দলগুলোর কথা বলার কোন নৈতিক অধিকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমির নতুন ভবন পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। হানিফ আরো বলেন, বিএনপির কোন নীতি আদর্শ নেই। যখন যে কথা বলে সুবিধা আদায় করা যায় তখন সে কথা বলে। পরে, কুষ্টিয়া শহরের কোর্টপাড়ায় বেসরকারি হাসপাতাল ট্রমা সেন্টার উদ্বোধন করেন তিনি।


























