এমন দিন আসবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও বিএনপি চিনবে না : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:১৪ অপরাহ্ন, বুধবার, ২ মার্চ ২০২২
- / ১৬৫৮ বার পড়া হয়েছে
এখন ডা. জাফরুল্লাহকে অস্বীকার করছে বিএনপি। এমন দিন আসবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও তারা চিনবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ডা. জাফরুল্লাহর দেয়া তালিকা থেকেই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। এখন বিএনপি তাকে অস্বীকার করছে। বিএনপির শীর্ষ দুই নেতা সাজাপ্রাপ্ত আসামি বলে নির্বাচনে আসতে পারবে না। তাই দলটি নির্বাচন কমিশনকে ভয় পায়। শুধু কমিশন নয়, বিএনপি নির্বাচনের পুরো প্রক্রিয়াকেই ভয় পায় বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। সেমিনারে সংবাদ উপস্থাপকদের গণমাধ্যমকর্মী হিসেবে স্বীকৃতি দেয়ার দাবি জানানো হয়।






















