আওয়ামী লীগের করোনা প্রতিরোধ ও ত্রাণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ১৬৭৭ বার পড়া হয়েছে
দিনাজপুরে আওয়ামী লীগের করোনা প্রতিরোধ কমিটি ও ত্রাণ কমিটির সাথে মতবিনিময় করেছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
সকালে দিনাজপুর সার্কিট হাউজ মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রতিমন্ত্রী বলেন, চলমান করোনা মহামারী মোকাবেলায় সরকার সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে ।ধীরে ধীরে দেশে করনা চিকিৎসার পরিসর বাড়ানো হচ্ছে ।মাননীয় প্রধানমন্ত্রী জনগণের জীবন জীবিকা নিয়ে নানান কর্মসূচি গ্রহণ করছেন ।ইনশাআল্লাহ করোনা মোকাবেলায় আমরা সাফল্য অর্জন করব। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফুজ্জামান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল সহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।


























