কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর
- আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
- / ১৬১৮ বার পড়া হয়েছে
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার (সিজেএফডি) যৌথসভা ও নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
রবিবার (২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত যৌথসভায় বিদায়ী কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির কাছে এ দায়িত্বভার হস্তান্তর করেন।
সিজেএফডির বিদায়ী সভাপতি সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক এম মোশাররফ হোসেনের সঞ্চালনায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিদায়ী ও বর্তমান কমিটির নেতৃবৃন্দ।
দায়িত্বভার গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান (ইনকিলাব) ও সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ); সহ-সভাপতি সালাম ফারুক (আরটিভি), মোসাম্মৎ নাসরীন সুলতানা (প্রিয়পাতা), যুগ্ম-সম্পাদক মনির আহমাদ জারিফ (জনকণ্ঠ), ফারজানা আফরিন (নিউজ নাউ বাংলা), অর্থ সম্পাদক নিজাম উদ্দিন দরবেশ (মানবকথা), সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ বাবলু (চ্যানেল২৪), দপ্তর সম্পাদক আশিকুর রহমান (স্টারনিউজ টিভি), প্রচার-প্রকাশনা সম্পাদক শাহাদাত হোসেন রাকিব (ঢাকাপোস্ট), ক্রীড়া-সংস্কৃতি সম্পাদক আহমেদ আজম (রেডিও ধ্বনি), সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান বাবু (নাগরিক টিভি), তথ্য-প্রযুক্তি সম্পাদক এ এফ এম রাসেল পাটোয়ারী (একুশে সংবাদ), শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (বাংলাদেশ বুলেটিন), আন্তর্জাতিক সম্পাদক ইয়াছিন রানা (এটিএন বাংলা), ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার (আমার দেশ), নির্বাহী সদস্য দিদারুল আলম দিদার (বাসস), মোহাম্মদ আবদুল অদুদ (নিউ নেশন), কমল চৌধুরী (বেস্টনিউজ), মো. আবু তাহের (প্রভাত) ও শারমিন সুলতানা রিনা (শিল্পকণ্ঠ)।
বিদায়ী সভাপতি মো. সাজ্জাদ হোসেন দিকনির্দেশনামূলক বক্তব্যের পাশাপাশি স্মৃতিচারণ করেন। সদস্যদের মানোন্নয়নসহ কুমিল্লার স্বার্থে কাজ করার আহবান জানান
নবনির্বাচিত সভাপতি সাঈদ আহমেদ খান বলেন, কোনো প্রতিশ্রুতি নয়, কুমিল্লাকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করবে সিজেএফডি। সব সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় কুমিল্লা সাংবাদিক ফোরাম সামনে এগিয়ে যাবে।

























