জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে পুশ ইনের চেষ্টা ব্যর্থ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৩২:৪২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
- / ১৫৭১ বার পড়া হয়েছে
জয়পুরহাট ও লালমনিরহাট সীমান্তে ৬ জনকে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় ব্যর্থ হয়েছে সেই চেষ্টা।
জয়পুরহাট সদরের ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর দিয়ে ৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
স্থানীয়রা জানায়, ভোরে সীমান্তের লাইটপোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ২ নারীসহ ৩ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। টের পেয়ে গ্রামবাসীরা তাদের আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা তাদেরকে শূন্যরেখায় পাঠিয়ে দেয়।
এদিকে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে ৩ নারীকে পুশ-ইনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবির বাধায় পিছু হটে তারা। এ ঘটনায় সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা ও টহল তৎপরতা জোরদার করেছে বিজিবি।























