ইতালিতে নিজ বাসায় তিন প্রবাসীকে ছুরিকাঘাতে হত্যা
- আপডেট সময় : ০৯:০১:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার একই পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাত করে হত্যার করেছে দুর্বৃত্তরা। শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে রাজধানী রোমের পার্শ্ববর্তী এলাকা ক্যাসালোত্তির ভিয়া মন্তিলিওর একটি অ্যাপার্টমেন্টে এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন, চরকাঁকড়া ৫ নং ওয়ার্ডের সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম ও ৫ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।এঘটনায় তার ২০ বছর বয়সী ছেলে আমির হোসেন অয়ন আহত হন।
নিহত কামাল উদ্দিনের স্বজনরা জানান, স্থানীয় সময় রাত আনুমানিক ৮টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাবুলের ফ্ল্যাটে প্রবেশ বাবুল, তার স্ত্রী ও শিশু কন্যাকে ছুরিকাঘাত করে। ঘটনার সময় বাবুলের ছেলে অয়ন বাহির থেকে ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা অয়নকেও কুপিয়ে জখম করে। পরে অয়নের চিৎকারে আশপাশের লোকজন বের হয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা বাবুলসহ চারজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন এবং অয়নকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। এ ঘটনায় বাবুলের নোয়াখালীর কোম্পানীগঞ্জস্থ গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।























