খুলনা নগরীতে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু
- আপডেট সময় : ০৫:২২:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
- / ১৭২৩ বার পড়া হয়েছে
খুলনা নগরীতে একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে।নগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকির গলির মাথায় একটি ভাড়া বাসা থেকে নানী ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, এটি একটি হত্যাকাণ্ড।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে শরিফুল ইসলামের ভাড়া বাড়ির একটি তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম, তার নাতি শামীম ও মুস্তাকিম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত দুই শিশুর মা ফাতেমা বেগম মেরি চার বছর আগে ট্রাকচালক রফিকুল হাওলাদারকে দ্বিতীয় বিয়ে করেন। পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার রাতেও রফিকুল মদ্যপ অবস্থায় বাসায় এসে বেবি বেগমের সঙ্গে তর্কে জড়ান বলে পুলিশের কাছে জানিয়েছেন মেরি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, শুক্রবার গভীর রাত বা শনিবার ভোরের দিকে হত্যাকাণ্ডটি সংঘটিত হতে পারে।



























