সিন্ডিকেট ও অর্থিক সংকটে চামড়া সংগ্রহ চলছে বরিশালে
- আপডেট সময় : ০৫:০৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
আর্থিক সংকট, ব্যবসায়ী সিন্ডিকেট ও কম দামের মধ্য দিয়ে বরিশালে চলছে কোরবানির পশুর চামড়া সংগ্রহ। সরকার ন্যূনতম মূল্য নির্ধারণ করে দিলেও মাঠপর্যায়ে মিলছে না সেই মূল্য। এতে হতাশ চামড়া সংগ্রহকারী ও ব্যবসায়ীরা। এ বছরও বরিশালের কোনো আড়তে দেখা মেলেনি ছাগলের চামড়ার।
কোরবানির পর সকাল থেকেই বরিশালে শুরু হয় পশুর চামড়া সংগ্রহ। মৌসুমি ব্যবসায়ী ও মাদ্রাসা সংশ্লিষ্টরা বেশি দামে চামড়া কিনলেও বিক্রির সময় পাচ্ছেন না কাঙ্ক্ষিত মূল্য। ব্যবসায়ীরা বলছেন, নতুন সরকারের কঠোর নজরদারি ও বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এবার কিছুটা লাভের আশা করেছিলেন তারা। কিন্তু বাস্তবে এখনও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় হতাশ ব্যবসায়ীরা। এদিকে ঢাকার ট্যানারি মালিকদের কাছে আগের বকেয়া থাকায় অর্থ সংকটে রয়েছেন আড়তদাররা।
বরিশালে চামড়া ক্রেতা মাত্র ২ জন থাকায় তাদের সিন্ডিকেটের কারণে অনেকটাই নিরুপায় হয়ে কম দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে বলে জানান মৌসুমী বিক্রেতারা।
বাকিতে চামড়া কেনার কথা জানিয়ে এ ব্যবসায়ী জানান, যারা ১২ মাস ধরে চামড়া দেন, সম্মান রক্ষার্থে ক্ষতি দিয়ে হলেও তাদেরটা কেনা হচ্ছে।
সরকার চামড়ার দাম নির্ধারণ করেছে এবং বাজারে নজরদারি রয়েছে জানিয়ে বিভাগীয় কমিশনার জানান চামড়া বিক্রেতাদের ঠকে যাওয়ার সুযোগ কম।























