শিক্ষকদের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন
- আপডেট সময় : ০৭:১৯:০৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আবারো কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন। সকাল থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সকল ক্লাস,পরিক্ষা বন্ধ রেখে আন্দোলন শুরু করেন শিক্ষকরা। একই সাথে তারা বিশ্ববিদ্যালয়ের রেজিষ্টার কার্যালয় সহ সকল প্রশাসনিক দপ্তরে তালা দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।
এসময় শিক্ষকরা বলেন, শিক্ষকদের দাবি ও চলমান আন্দোলনের মধ্যে পদোন্নতি–সংক্রান্ত জটিলতা সমাধানে সিন্ডিকেট সভা হয়। তবে কোন এজেন্ডা ছাড়াই। এতে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান নীতিমালা অনুযায়ী চলমান সংকট সমাধানের চেষ্টা না করে অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামতকে অগ্রাহ্য করে এবং নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও গভীর সংকটের দিকে ঠেলে দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষকেরা সাধারণ সভা করে শাটডাউনের ঘোষণা দেন। পাশাপাশি উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা এবং প্রশাসনিক কাজ থেকে শিক্ষকদের পদত্যাগের সিদ্ধান্ত নেন।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানিয়েছে, সিন্ডিকেটের সভা ইতিবাচক হয়েছে। এতে তাদের পদন্নোতির ক্ষেত্রে কোন বাধা থাকার কথা নয়।

























