ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি, মাদারীপুরে বিপর্যস্ত জনজীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
মাদারীপুরে হঠাৎ বয়ে গেছে ঝড়। তার সাথে টানা দুই ঘন্টার বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। মঙ্গলবার দুপুরে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিন্ম তাপমাত্রা ৩০.০৫ ডিগ্রি সেলিসিয়াস।
আবহাওয়া অফিস সূত্র জানায়, হঠাৎ দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। বৃষ্টির সাথে সাথে বাড়ে বাতাসের তীব্রতাও। শুরু হয় ঝড়। টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান জানান, হঠাৎ দুপুরে মাদারীপুরে দমকা বাতাসের সাথে বৃষ্টিপাত হয়। ঝড়ো বাতাসে কোথায়ও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। তবে, জেলা ও উপজেলা প্রশাসন খোঁজখবর রাখছে।


























