নারায়ণগঞ্জের প্লাস্টিক গোডাউন থেকে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৫১:২০ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / ১৭৭১ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত প্লাস্টিক গোডাউন থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
গোদনাইল শান্তিনগর ক্যানেলপাড় এলাকার তালা লাগানো গেইটের ভেতরে মরদেহটি পড়ে ছিল। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফ উজ্জামান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহটি ৪ থেকে ৫ দিন আগের। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ।
























