ফতুল্লায় পোশাক কারখানা থেকে কর্মকর্তার মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার কর্মকর্তার রহস্যজনক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পশ্চিম মাসদাইর এলাকার ফারিহা নিট টেক্সটাইল কারখানার সূতার গোডাউন থেকে ইদ্রিস আলী নামে এক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ইদ্রিস আলী কারখানাটির সূতার গোডাউনের এজিএম হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে বিক্ষোভ করেন শ্রমিকরা। তাদের অভিযোগ, ইদ্রিস আলীকে হত্যা করা হয়েছে। পরে থানা ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ফতুল্লা মডেল থানা পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।























