নেত্রকোনায় বাড়ির পাশের ডোবা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫০:১৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির পাশের ডোবা থেকে জামিরুল নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকালে পৌর শহরের ওয়াশেরপুর গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত জামিরুল উপজেলার চকবাট্টা গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন তিনি। সকালে স্থানীয়রা ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।



























