টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে নেত্রকোনার হাওরের ধান
- আপডেট সময় : ১১:৪৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে নেত্রকোনার হাওরের ধান । একমাত্র ইরি-বোরো ফসল হারিয়ে দিশেহারা কৃষকরা। তারপরও আশা ছাড়েনি তারা। পানির মধ্যেই ধান কাটছেন কৃষকরা। তবে উচু এলাকার ধান কাটতে সার্বিকভাবে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগ।
বৈশাখের শুরুতে হাওরে ধান কাটা শুরু হলেই কৃষকদের মাঝে দেখা দিত উৎসব আমেজ। হাওরে সকলে মিলে দিনে ধান কাটা আর রাতে চলতো মাড়াই। সময় বাঁচাতে হাওরেই কাজের ফাঁকে সেরে নিতো খাবার। আর বাড়ীর পাশে কৃষানীরা করতো ধান সিদ্ধ ও শুকানোর কাজ। কিন্তু এবার তার ব্যতিক্রম। গেল কয়েকদিন আগে অতি বৃষ্টিতে পানি জমে হাওরের অনেক ফসল নষ্ট হয়ে গেছে। চোখের সামনে তলিয়ে গেছে পাকা ফসল। দিশেহারা হয়ে পড়েছেন কৃষক।
পানির কারনে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটতে না পারায় শ্রমিক দিয়ে কাটতে হচ্ছে। এদিকে শ্রমিকের সংখ্যা কম, অন্যদিকে বেশি মূল্য দিয়েও ধান কাটতে পারছে না কৃষকরা। নষ্ট হচ্ছে পাকা ধান। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করছে সরকার। তবে প্রকৃত কৃষকদের প্রনোদনা দেয়ার দাবী ভুক্তভোগীদের।
ফসল কাটতে স্থানীয় জনপ্রতিনিধিসহ সকলকে নিয়ে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
এ বছর জেলায় ১ লাখ ৮৫ হাজার ৫৪৭ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। এর মধ্যে শুধু হাওর এলাকায় আবাদ হয়েছে ৪১ হাজার ৬৩ হেক্টর জমিতে। যার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমির ফসল।
























