যশোরে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ এক ভারতীয় নাগরিক আটক
- আপডেট সময় : ১১:৫৩:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
যশোরে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে এক ভারতীয় নাগরিক আটক করেছে বিজিবি। বুধবার ভোরে যশোর সদর উপজেলার নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টিম গতকাল ভোর ৫টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। এসময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজিদ আলীকে আটক করা হয়। তার কাছ থেকে ৯০০ গ্রাম ওজনের গোল্ড পেস্ট এবং সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারতীয় ও বাংলাদেশী মুদ্রা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার বাজারমূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা। তিনি আরো জানান, তাদের ধারণা ওয়াজিদ আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ যশোর কোতয়ালী থানায় সোপর্দ করা হবে।
























