পিলখানা হত্যাকাণ্ডে দায়ীদের শাস্তি দেয়া হবে : এলজিআরডি মন্ত্রী
- আপডেট সময় : ০৯:১১:১৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
পিলখানার মতো জঘন্য এই হত্যাকাণ্ডে দায়ীদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার চক্রান্ত ছিলো বিডিআর হত্যাকাণ্ডে। আর, এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। সকালে শহীদ সেনাসদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলনে তারা। আর বরাবরের মতো নির্মম সে হত্যাকাণ্ডের প্রায় দুই দশক হতে চললেও এখনও চোখের জলে বিচারের আশায় বুক বেঁধে আছে শহীদ পরিবারের সদস্যরা।
একটা কান্না মিশে থাকা সকাল। স্মৃতিতে ১৮ বছর আগের দু:সহ এক দিন। যেদিন রক্তে লাল হয়ে গিয়েছিলো পুরো পিলখানা এলাকা।
স্বজন হারানোর সেই স্মৃতি প্রতিনিয়ত কাঁদায় পরিবারের সদস্যদের। নির্মম সে হত্যাকাণ্ডের প্রায় দুই দশক হতে চললেও এখনও বিচারের আশায় পরিবার গুলো।
বুধবার সকালে বনানী কবরস্থানে শহীদ কর্মকর্তাদের দোয়া মোনাজাতে স্মরণ করে হঠাৎ ছবি হয়ে যাওয়া প্রিয় মানুষটিকে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী দল বিএনপিও। শ্রদ্ধাভরে স্মরণ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বিডিআর হত্যাকাণ্ডে নতুন কোনো তদন্ত কমিশন হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই হত্যাকাণ্ডের যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করা হবে।
বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার চক্রান্ত হয়েছিল বিডিআর হত্যাকাণ্ড।
জঘন্য এই হত্যাকাণ্ডের দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করার দাবি ভুক্তভুগি পরিবারগুলো। পাশাপাশি ভবিষ্যতে এই জাতীয় কোনো ঘটনা যেন জাতীয় জীবনে আর না দেখতে হয় সে প্রত্যাশা সবার।






















