আওয়ামী লীগ নির্বাচন নিয়ে ফন্দি-ফিকির করে না : হানিফ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোনো ফন্দি-ফিকির করে না। এ অভ্যাস বিএনপির আছে। মুখে যাই বলুক আগামী নির্বাচনে তারা অংশ নেবে বলে মনে করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
সকালে কুষ্টিয়ায় বীজ প্রত্যয়ন এজেন্সির নবনির্মিত ভবন উদ্বোধন শেষে হানিফ আরও বলেন, ২০০১ সালের নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই। আওয়ামী লীগই দেশের একমাত্র দল, যারা গণতন্ত্রে বিশ্বাস করে। এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















