বিদেশীদের নাম ভাঙ্গিয়ে বিএনপি নেতাদের বেশকিছু বক্তব্যেই বানোয়াট : তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০০:১১ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৬২৫ বার পড়া হয়েছে
বিদেশীদের নাম ভাঙ্গিয়ে বিএনপির নেতাদের বেশকিছু বক্তব্যেই বানোয়াট বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে, সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টারের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমে দেয়া বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যে প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।
। প্রস্তাবিত গণমাধ্যমকর্মী আইন নিয়ে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের বিবৃতি প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন এ আইনটি যেন পুরোপুরি সাংবাদিকদের কাজে লাগে সেটি মাথায় রেখেই চলছে সকল কার্যক্রম।






















