বাদ জুম্মা বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
- আপডেট সময় : ০৭:৪৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২
- / ১৬৭৯ বার পড়া হয়েছে
সুইডেনে কোরআন অবমাননা এবং আল-আকসা মসজিদে নিরীহ মুসলমানদের ওপর ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে ঢাকায় বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বাদ জুম্মা জাতীয় মসজিদের উত্তর গেট থেকে এ বিক্ষোভ মিছিল করেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। মসজিদে আল-আকসায় মুসল্লিদের ওপর ইসরাইলি বাহিনীর বর্বর হামলার নিন্দা জানায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটির আমীর- মুফতী সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেন, ইসরাইল বিশ্বের জন্য বিষফোঁড়া। ইসরাইল মুসলমানদের প্রথম ক্বিবলা আল আকসায় বার বার হামলা করে নিরীহ নিরাপরাধ মুসলমানদের হত্যা করেই যাচ্ছে। তিনি আরো বলেন, জাতিসংঘ, ওআইসিসহ বিশ্বের সকল মানবাধিকার সংগঠনগুলোকে বর্বর ইসরাইলি বাহিনীর নৃশংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহন করতে হবে। প্রয়োজনে মুসলিম উম্মাহকে ইসলাইলের বর্বরতা বিরুদ্ধে জিহাদের ডাক দিতে হবে।






















