ঢাকাসহ দেশের ১২ সিটি করর্পোরেশনকে, নিজস্ব আয়ে চলার পরামর্শ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:০১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
ঢাকাসহ দেশের ১২টি সিটি করপোরেশনকে নিজের আয়ে চলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্জ্য ব্যবস্থাপনায় আরো বেশি নজর দেয়ার ওপর গুরত্বারোপ করেন তিনি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি …একনেক সভায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি ..একনেক সভায় প্রায় ৪ হাজার ৫৪১ কোটি ৮১ লাখ টাকা ব্যয়ের ১১টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। সবগুলো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়িত হবে।
সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। এ সময় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন একনেক চেয়ারম্যান ।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ২০২১-২২ অর্থবছরের ৯ মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৪৫ দশমিক ৫৬ শতাংশ। যা বিগত অর্থ বছরের তুলনায় ৩ দশমিক ৬৪ শতাংশ বেশি।
তিনি আরো বলেন, ঢাকা উত্তর-দক্ষিণ সহ ১২টি সিটি কর্পোরেশনকে নিজস্ব আয়ে চলার পাশাপাশি স্বাবলম্বী হবার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
এছাড়া, নদী দূষণ রোধে ও বর্জ্য ব্যবস্থাপনায় সংশ্লিষ্টদের আরো বেশি যত্নবান ও নজরদারি বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী।























