শিক্ষার্থী-ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজে ঈদের ছুটি শুরু আজ থেকেই : শিক্ষামন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:১৬:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২
- / ১৫৯২ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনার পর ঢাকা কলেজ ছুটি ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমণি। বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, ঢাকা কলেজে যেহেতু ক্লাসের কোনো পরিবেশ নেই। আজ থেকেই ঈদের ছুটি শুরু। ছুটিতে সবাই বাড়ি গেলে হলগুলোও ফাঁকা থাকবে। ফলে আর অপ্রীতিকর অবস্থার সৃষ্টি হবে না। এর আগে সকালে চাঁদপুর সার্কিট হাউসে শিক্ষামন্ত্রী মন্তব্য করেন, একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিতে ব্যর্থ হয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রদায়িক ঘটনা ঘটানোর চেষ্টা করছে। যা কোনো ভাবেই সফল হবে না। এসব ঘটনার সংগে শিক্ষাপ্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্তরা জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।























