মুজিবনগর দিবস রাষ্ট্রীয়ভাবে পালনে উদ্যোগ নেয়া হবে শিগগিরই : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী
- আপডেট সময় : ০৫:৩১:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ এপ্রিল ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ এর এই দিনে মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে শপথ নেয় স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। পরে, জায়গাটির নামকরণ করা হয় মুজিবনগর। নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র যুদ্ধে ১৬ই ডিসেম্বর আসে বিজয়। দিবসটি উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে মুজিবনগর উপজেলায়। মুজিবনগর দিবসে সকালে মুজিবনগর স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
পরে শেখ হাসিনা মঞ্চের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার, বিজিবি মুক্তিযোদ্ধা, স্কাউট ও গার্লস গাইড দল গার্ড অব অনার প্রদর্শন করে।
স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদে প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, মুজিবনগর দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালনে এ ক্যাটাগরিতে নিয়ে আসা হবে।























