দেশে এখন কোন খাদ্য ঘাটতি নেই: কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৩:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ এপ্রিল ২০২২
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
দেশে এখন কোন খাদ্য ঘাটতি নেই, শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার পর্যাপ্ত খাদ্যের মজুদ নিশ্চিত করেছেন বলে জানিয়েছেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
সকালে রাজধানীর শ্যামপুর উচ্চবিদ্যালয় মাঠে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় এলে দূর্নীতি ও লুটপাটে মেতে ওঠে, আর আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশের মানুষের জন্য কাজ করে। বিএনপির পায়ের নিচের মাটি নেই, তারা এখন অস্বিত্ব সংকটে আছে বলেও মন্তব্য করেন ড. আব্দুর রাজ্জাক। আবু আহমেদ মান্নাফির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীসহ দলীয় নেতা-কর্মীরা। আলোচনা সভা শেষে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।


























