পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আ’লীগ
- আপডেট সময় : ০৩:০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অংশ নিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, অশুভ শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীরা পহেলা বৈশাখ উৎযাপন করে না। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশ আজ এগিয়ে যাচ্ছে।
সকালে রাজধানীর বাহাদুরশাহা পার্কে পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতায় বিশ্বাস করে না তারা পহেলা বৈশাখ উদযাপনের বিরোধী।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি বলেন, পহেলা বৈশাখ বাঙ্গালীকে সামনের দিকে এগিয়ে যেতে শক্তি ও সাহস যোগায়।
আলোচনা সভা শেষে বর্ণাট এক রেলীর আয়োজন করা হয়। রেলীটি বাহাদুরশাহ পার্ক থেকে যাত্রা করে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।























