মার্কিন পররাষ্ট্র দপ্তরের রিপোর্টে তথ্য বিভ্রাট হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৮:১৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ১৭৪৭ বার পড়া হয়েছে
২০২১ সালের বিশ্ব মানবাধিকারের চিত্র তুলে ধরে প্রতিবেদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। প্রতিবেদনে বাংলাদেশের আইন-শৃঙ্খলা বাহিনী একাধিক গুম-খুনের সাথে জড়িত বলে তথ্য দিয়েছে মার্কিন সরকার। ২০১৮ সালের নির্বাচন ছাড়াও বিচারবহির্ভূত হত্যা, গুম, বিচার বিভাগকে চাপে রাখা, সাংবাদিকদের ভয়ভীতি প্রদর্শনের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে রিপোর্টটি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
১৯৮টি দেশ এবং বিভিন্ন অঞ্চলে মানবাধিকার এবং শ্রমিক অধিকারের অবস্থা নথিভুক্ত করে ২০২১ সালের মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
প্রতিবেদন প্রকাশের সময় বলা হয়, যুক্তরাষ্ট্র…. মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং মৌলিক স্বাধীনতা রক্ষাকে অগ্রাধিকার দেয়। বিশ্বব্যাপী মানবতার মর্যাদা ও স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করছে, তাদের প্রতি সমর্থন দিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র।
মানবাধিকার রিপোর্ট প্রকাশের পর প্রশ্নোত্তর পর্বের উত্তর দেন ভারপ্রাপ্ত সহকারী সচিব লিসা পিটারসন।
প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকারের বিষয়টি তুলে ধরা হয়। বলা হয়, বাংলাদেশের নিরাপত্তা বাহিনীকে বিভিন্ন সময় অবৈধ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিপীড়ন, হত্যা ও দুর্নীতির খুব কম সংখ্যক ঘটনাতেই তদন্ত ও বিচারের উদ্যোগ নেয়া হয়েছে।
বাংলাদেশে ২০১৮ সালের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি বলে অভিযোগ রয়েছে বলে রিপোর্টটিতে বলা হয়েছে।লিসা পিটারসন বলেন, ওই নির্বাচনে জয়ী হয়ে টানা তৃতীয় মেয়াদে পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসেন শেখ হাসিনা ও তাঁর দল আওয়ামী লীগ।
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনে নিষেধাজ্ঞার আওতাভুক্ত অঞ্চলগুলোর প্রতি প্রয়োজনীয় সকল নির্দেশনা রয়েছে।



























