বিজ্ঞান ও গণিত শিক্ষক হৃদয় মণ্ডলের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৭১৪ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের বিজ্ঞান ও গণিতের শিক্ষক হৃদয় মণ্ডলের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রাজধানীর তেজগাঁও কলেজে অধ্যক্ষ আব্দুর রশিদের বিদায় অনুষ্ঠানে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্রমণ্ডলের পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। ওই শিক্ষকের নিরাপত্তাজনিত কোনো সমস্যা থাকলে সেটিও আইনশৃঙ্খলা বাহিনী দেখবে। মুন্সীগঞ্জ জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে– শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মান যাতে বজায় থাকে, সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান কলেজ কর্তৃপক্ষ ও অভিভাবকদের প্রতি।


























