বিএনপি এখনো পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারেনি : কাদের
- আপডেট সময় : ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
বিএনপি এখনো পাকিস্তানি ভাবধারার রাজনীতি থেকে বের হতে পারেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আর, দুর্নীতি দমন কমিশনে ক্ষমতাসীন দল ও সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিএনপি নেতাদের চিঠি দেয়াকে নাটক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
রাজনীতি ও সমসাময়িক বিষয়ে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থতি নিয়ে নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যে জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের অন্তরে এখনো পাকিস্তার রয়ে গেছে।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া দেশে নাকি সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে ওবায়দুর কাদের বলেন, দেশের সর্বোচ্চ আদালতের রায়ে তত্বাবধায়ক সরকার এখন মীমাংসিত বিষয়, নতুন করে এ বিষয়ে দুঃস্বপ্ন দেখে লাভ হবে না।
পিআইবি-সোহেল সামাদ স্মৃতি পুরস্কার-২০২০’ বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি নেতাদের দুদকে যাওয়ার বিষয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
পাকিস্তানের নির্বাচন প্রক্রিয়া ও বিএনপির পাকিস্তান প্রীতি নিয়েও কথা বলেন, ড. হাসান মাহমুদ।























